ইরানের মিসাইলের ভয়ে মার্কিন বিমানবাহী জাহাজ পালিয়েছে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 25 March 2026

ইরানের মিসাইলের ভয়ে মার্কিন বিমানবাহী জাহাজ পালিয়েছে


সময় ডেস্ক :
এবার মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এরই মধ্যে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে ইরান। 


বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


ইরানের প্রেস টিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মার্কিন ক্যারিয়ারের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সশস্ত্র বাহিনী। রাষ্ট্রায়ত্ত ইরনা সংবাদ সংস্থা নৌবাহিনী কর্মকর্তাদের বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।


ইরনার তথ্যানুযায়ী, ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, শত্রুপক্ষের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের চলাচল নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্রের সীমায় প্রবেশ করলে লক্ষ্যবস্তু হিসেবে আঘাত করা হবে।


সংবাদ সংস্থাটি জানিয়েছে, কোস্টাল লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ক্যারিয়ার গ্রুপের দিকে প্রক্ষেপণ করা হয়েছে। যার ফলে ক্যারিয়ারকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।


তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এর আগেও ইরানি বাহিনী এই বিমানবাহিনী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল।  ভয়াবহ এক অগ্নিকাণ্ডের পর এই রণতরী সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।


সূত্র : আনাদোলু


No comments:

Post a Comment

Pages