সময় ডেস্ক : আয়নাঘরের হোতা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাত ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি জানিয়েছে। বর্তমানে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত শেখ হাসিনার সরকারের আমলে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাকের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডিজিএফআইয়ে আয়নাঘরের হোতা বলে পরিচিতি রয়েছে। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে।
শুধু তাই নয়, শতাধিক সেনা কর্মকর্তাকে জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক কারণে চাকরিচ্যুতিসহ জেলহাজতে পাঠায় এই সাবেক কর্মকর্তা। ২০১২ সালে মেজর জিয়াকে গুম করে এই মামুন খালেদ। জানা গেছে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম হোতাও ছিলেন তিনি।


No comments:
Post a Comment