সিলেট বিভাগে ১৯টিতে বিএনপি-১৭, জামায়াত-০, খেলাফত-১ আসনে জয়ী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 12 February 2026

সিলেট বিভাগে ১৯টিতে বিএনপি-১৭, জামায়াত-০, খেলাফত-১ আসনে জয়ী


সময় ডেস্ক :
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। আর খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে। তবে জামায়াতে ইসলামী সব কটি আসনে হেরে যাওয়ার সমীকরণ মেলাতে পারছেন না সাধারণ ভোটার সহ সংশ্লিষ্টরা।



সিলেট জেলা

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। 


তার মধ্যে সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে ইলিয়াছপত্নী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। 


আর সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের শরীক দল খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।



সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।



মৌলভীবাজার জেলা

মৌলভীবাজারেরও সবকটি আসনে বিজয়ী হয়েছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম. নাসের রহমান ও মৌলভীবাজার-৪  আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।



হবিগঞ্জ জেলা

সংসদীয় ৪টি আসনের সবকটিতে বিজয়ী হয়েছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সল বিজয়ী হয়েছেন।


No comments:

Post a Comment

Pages