নিজস্ব সংবাদদাতা : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ শহিদ মিনারে এ শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সহ-সভাপতি শাহেদ আহমদ শান্ত, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ ও সদস্য শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) প্রমুখ।


No comments:
Post a Comment