গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের তিন কৃতি সন্তানের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আরোহণ সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তাদের মেধা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নতুন গতি পাবে এবং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অগ্রযাত্রা আরো বেগবান হবে।
বিশেষ করে বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে তাদের নেতৃত্ব সিলেটের উন্নয়নের পাশাপাশি জাতীয় সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে বিএমজেএ নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীবর্গ ও উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বিশ্বাস করেন, জনমানুষের কল্যাণে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা সততা ও নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।

No comments:
Post a Comment