সিলেট-৪ এ আরিফ হক বিজয়ী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 12 February 2026

সিলেট-৪ এ আরিফ হক বিজয়ী


সময় ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের ১৭২টি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে আরিফুল হক চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।


বিজয়ের পর প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪-এর মানুষ আমাকে যে বিশ্বাস করেছে, আল্লাহ যেন সেই বিশ্বাস ধরে রাখার তাওফিক দেন। আমি সবার সহযোগিতা চাই।”


ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।



No comments:

Post a Comment

Pages