বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল নেতার দোয়া মাহফিল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 2 January 2026

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল নেতার দোয়া মাহফিল


প্রেস বিজ্ঞপ্তি
: স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন সিলেট মহানগর যুবদল সহ-সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল।


শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর খাসদবীর মদনী জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সে সময় উপস্থিত ছিলেন- ৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সুয়েব আহমদ, মহানগর যুবদল সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদ, সেচ্ছাসেবক দল নেতা মুশাহিদ আলী, মহানগর বিএনপির সদস্য জায়েদ আহমদ, 


মহানগর যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী স্বপন, ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য আমির আলী, যুবদল নেতা ইমন আহমদ, রাজু আহমদ, ছাত্রদল নেতা ফাহিম আহমদ, সুলতান আহমদ, ইসলাম ও সাইদুল প্রমুখ।


No comments:

Post a Comment

Pages