অংকুর সাহিত্য পাঠাগারের স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 27 March 2026

অংকুর সাহিত্য পাঠাগারের স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


প্রেস বিজ্ঞপ্তি :
সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান 'অংকুর সাহিত্য পাঠাগার' এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনভর নগরীর টুলটিকরস্থ অংকুর সাহিত্য পাঠাগার প্রাঙ্গণে ওইদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন, সন্ধ্যায় আলোচনা সভা ও কবিতাপাঠ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতাপাঠ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমন। 


প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট গীতিকবি মো. সেলিম আহমদ খাঁন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি মো. কাবুল আহমদ।


সভায় বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্বরণ করেন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজকদের শুভেচ্ছা জানান।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পাঠাগারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, পাঠাগারের উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. সাইফ উদ্দিন আহমদ সাবিল, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন, পাঠাগারের উপদেষ্টা কয়েছ আহমেদ সাগর, নাজিম উদ্দীন দুলাল, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মো. শওকত আহমদ, পাঠাগারের উপদেষ্টা ও সাবেক সভাপতি আকবর কবীর সায়েম


আরো উপস্থিত ছিলেন- পাঠাগার সম্পাদক মো. ইমাদ উদ্দিন জুসেফ, কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন শাহী, আল-রাফি, আব্দুর রহমান প্রমুখ। 


No comments:

Post a Comment

Pages