সময় ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের ১১জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারোয়ার আলম সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায় ।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন সিলেট-১ আসনে এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকি ও জামায়াতের ইসলামের মো. আব্দুল হান্নান।
সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা লোকমান আহমেদ, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন ও এনসিপির নুরুল হুদা জুনেদ।
সিলেট-৪ আসনে খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মো. রাশেদ উল আলম।
সিলেট-৫ আসনে জামায়াতের ইসলামের হাফিজ মো. আনওয়ার হোসাইন খান।
সিলেট ৬ আসনে বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী।

No comments:
Post a Comment