সিলেটে চোরাবালিতে আটকে শাবি শিক্ষার্থীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 30 January 2026

সিলেটে চোরাবালিতে আটকে শাবি শিক্ষার্থীর মৃত্যু


সময় ডেস্ক :
সিলেটের জৈন্তাপুরে সারী নদীর লালাখালে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 


শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সাহেবমারা ড্রয়ার নামক স্থানে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। প্রায় ৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। 


নিহত মুসআব আমীন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তিনি আসন্ন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন। তিনি গাজীপুরের কালিয়াপুর গ্রামের বাসিন্দা। 


স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসলে নেমে মুসআব নিখোঁজ হন। খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 


পরে বিকেল ৪টার দিকে তাঁকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


তার এমন আকস্মিক মৃত্যুতে শাবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, বন্ধু ও শিক্ষকরা গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।


No comments:

Post a Comment

Pages