রংপুরের কাছে সিলেটের লজ্জার হার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 2 January 2026

রংপুরের কাছে সিলেটের লজ্জার হার


জাবেদ এমরান :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  শুক্রবার (২ জানুয়ারি) দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে দায়িত্বশীল ও আগ্রাসী ইনিংস খেলে রংপুর রাইডার্সকে এনে দিলেন স্বস্তির জয়। শেষ দিকে খুশদিল শাহকে সাথে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ফলাফল, ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় পায় রংপুর।


তার আগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে নিশ্চিত জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে সুপার ওভারে হেরেছিল রংপুর। সেই ম্যাচে শেষ বলে রানআউট হয়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু সিলেটের বিপক্ষে যেন সেই সব প্রশ্নের জবাব আগেই প্রস্তুত ছিল তার ব্যাটে। ১৬ বলেই ৩৪ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।


১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না রংপুরের। মাত্র ২১ রানের মধ্যেই ফিরে যান ডেভিড মালান (১৯)। তাওহীদ হৃদয়ও থিতু হতে পারেননি, ১১ বলে ৬ রান করে নাসুম আহমেদের বলে বোল্ড হন। কাইল মায়ার্স সময় নিলেও রান তুলতে ভুগেছেন, ২৯ বলে ৩১ রান করে আউট হন এই ক্যারিবীয় ব্যাটার।


এরপর লিটন দাস কিছুটা গতি আনার চেষ্টা করেন। ২৫ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৫ রান করেন তিনি। মায়ার্স বিদায় নেওয়ার সময়ও ম্যাচটা রংপুরের জন্য সহজ ছিল না, তখনো দরকার ৩১ বলে ৫১ রান।


ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপটে আসেন মাহমুদুল্লাহ। খুশদিল শাহকে সাথে নিয়ে ৫১ রানের অমূল্য জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। রিয়াদ ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন না, তবে ম্যাচ তখন প্রায় রংপুরের মুঠোয়। খুশদিল ১১ বলে ১৯ রান করে নটআউট থেকে জয় নিশ্চিত করেন। সিলেটের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, সাইম আইয়ুব, নাসুম আহমেদ ও ইথান ব্রুকস।


এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে ছিল সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৪৪ রান সংগ্রহ করে। আফিফ হোসেন ধ্রুব ৩১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন, ইথান ব্রুকস যোগ করেন ৩২। 


তবে মিডল অর্ডার থেকে বড় কোনো ইনিংস না আসায় সংগ্রহটা প্রতিযোগিতামূলক হলেও নিরাপদ হয়ে ওঠেনি। রংপুরের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ, দুজনেই ৩টি করে উইকেট পান।


No comments:

Post a Comment

Pages