'আমাকে ৬৪ হাজার মামলা দিয়েও দমানো যাবে না' - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 23 January 2026

'আমাকে ৬৪ হাজার মামলা দিয়েও দমানো যাবে না'


সময় ডেস্ক :
  ৬৪ হাজার মামলা দিয়েও তাকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মুফতি আমির হামজা বলেন, তিনি তার জন্মদাতা পিতা ও রাজনৈতিক গুরুদের দোয়া নিয়ে মাঠে কাজ শুরু করেছেন এবং যতক্ষণ নিঃশ্বাস থাকবে, ততক্ষণ আল্লাহর পথে কাজ করে যাবেন। তার ভাষায়, “আমাকে হত্যা না করলে শুধু মামলা দিয়ে আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না।”


তিনি আরো বলেন, অতীতে দীর্ঘ সময় তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। আয়নাঘর ও ফাঁসির কনডেম সেলে কাটানো অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব চাপ ও নিপীড়ন তাকে দমিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।


সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সব ধরনের বাধা উপেক্ষা করেই তিনি নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।



No comments:

Post a Comment

Pages