সময় ডেস্ক : সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেলেন।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এর আগে শনিবার ৩ জানুয়ারি এই সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার।
কারণ হিসাবে জানিয়েছিলেন দ্বৈত নাগরিকত্বের জটিলতার বিষয়টি।

No comments:
Post a Comment