নতুন ‘ইলেকট্রনিক যইরানের প্রযুক্তি হামলায় মাস্কের স্টারলিংক ক্ষতিগ্রস্ত! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 16 January 2026

নতুন ‘ইলেকট্রনিক যইরানের প্রযুক্তি হামলায় মাস্কের স্টারলিংক ক্ষতিগ্রস্ত!


সময় ডেস্ক :
ইন্টারনেটের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে পশ্চিমাদের উস্কানি বন্ধ করতে এবার প্রযুক্তিগত যুদ্ধের এক নতুন ধাপ শুরু করেছে দেশটির সরকার। মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর ওপর নজিরবিহীন এক ‘ইলেকট্রনিক যুদ্ধ’ চালিয়েছে তেহরান। সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি গ্রাহক পর্যায়ের স্যাটেলাইট ইন্টারনেটের বিরুদ্ধে কোনো রাষ্ট্রের চালানো প্রথম বড় ধরনের প্রযুক্তিগত আক্রমণ।


হামলার কৌশল: জিপিএস স্পুফিং সাইবার গবেষক নরিমান ঘারিবের দেওয়া তথ্য অনুযায়ী, ইরান সরকার ‘জিপিএস স্পুফিং’ নামের একটি উন্নত পদ্ধতি ব্যবহার করে স্টারলিংক টার্মিনালগুলোকে বিভ্রান্ত করছে। এই পদ্ধতিতে ভুল জিপিএস সিগন্যাল পাঠিয়ে ডিভাইসের দিকনির্ণয় ব্যবস্থাকে অচল করে দেওয়া হয়। যার ফলে স্টারলিংক ডিভাইসগুলো স্যাটেলাইটের সঙ্গে সঠিক সংযোগ স্থাপন করতে পারছে না।


এই হামলার কারণে তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে স্টারলিংক সেবা প্রায় স্থবির হয়ে পড়েছে। যদিও সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি, তবে ব্যান্ডউইথ এতই কমে গেছে যে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জ্যামিংয়ের ফলে সিগন্যালে প্রায় ২০ শতাংশ ‘প্যাকেট লস’ হচ্ছে এবং সংযোগ অত্যন্ত অস্থিতিশীল হয়ে দাঁড়িয়েছে।


বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে একটি বিপজ্জনক ‘ইঁদুর-বিড়াল’ খেলা হিসেবে বর্ণনা করেছেন। কিছুদিন আগে স্টারলিংকের কার্যকারিতা কিছুটা বাড়লেও ইরান সরকার দ্রুত তাদের পাল্টা ব্যবস্থা আরো শক্তিশালী করে। রাশিয়ার সরবরাহ করা বিশেষ ট্রাকের মাধ্যমে রেডিও নয়েজ ছড়িয়ে এই জ্যামিং কার্যক্রম চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে ইন্টারনেটের ওপর কড়াকড়ি আরোপ করায় ইলন মাস্ক ইরানিদের জন্য স্টারলিংক সেবা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন। তবে সরকারি পর্যায়ের এই উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক হামলার মুখে সাধারণ গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


মূলত গুরুত্বপূর্ণ এলাকা এবং স্পর্শকাতর স্থানগুলোতে ইন্টারনেটের মাধ্যমে আন্দোলনকারীদের উস্কানি দেয়া বন্ধ করতে ও ইসরাইলি গুপ্তচররা যাতে তথ্য আদান-প্রদান করতে না পারে, সেজন্যই ইরান সরকার এই স্থানীয় জ্যামিং পদ্ধতি ব্যবহার করছে। এটি সরাসরি স্টারলিংকের মূল অবকাঠামোতে আঘাত না করে ব্যবহারকারীর হাতের ডিভাইসটিকে লক্ষ্যবস্তু করছে।


এই ঘটনাটি প্রমাণ করে যে, আগামী দিনের যুদ্ধ কেবল অস্ত্র বা বোমায় সীমাবদ্ধ নয়, বরং এটি এখন মহাকাশ এবং ডিজিটাল নেটওয়ার্কের এক নতুন ফ্রন্টে মোড় নিয়েছে। 


সূত্র : ফোর্বস


No comments:

Post a Comment

Pages