সুনামগঞ্জে ২ লাউ বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 10 January 2026

সুনামগঞ্জে ২ লাউ বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায়


সময় ডেস্ক :
সুনামগঞ্জের দিরাই উপজেলার ২ লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে। উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে লাউ দুটি দান করা হয়। পরে সেই লাউ নিলামের মাধ্যমে কিনে নেন এক ক্রেতা।


জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।


শুক্রবার বাদ আসর থেকে শনিবার ফজর পর্যন্ত এ মাহফিলে বয়ান চলতে থাকে। বয়ান চলাকালে চিরায়ত নিয়ম অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলে বিভিন্ন জিনিস দান করেন।


এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরো একটি লাউ দান করেন। শনিবার সকালে দানে পাওয়া সব জিনিস নিলামে বিক্রি করা হয়। তার মধ্যে লাউ দুটিও নিলামে উঠলে, এতে অংশ নেন একাধিক ব্যক্তি। দীর্ঘ দরকষাকষির পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।


মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন গণমাধ্যমকে বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি আমাদের এলাকার মানুষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় নিলাম হওয়া মূলত একটি প্রতীকী ঘটনা। এটি মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতার মানসিকতারই প্রতিফলন।


এ ঘটনা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আবেগ ও সম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages