উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশ নেয়া হচ্ছে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 14 December 2025

উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশ নেয়া হচ্ছে


সময় ডেস্ক :
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার।


রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে ব্যাংকক যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ইতিমধ্যেই ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।


সূত্র বলছে, হাদিকে প্রথমে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তার গন্তব্য পরিবর্তন করে ব্যাংকক করা হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদি এখনও সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনাধীন।


No comments:

Post a Comment

Pages