সময় ডেস্ক : কয়েক দফা বৈঠকের পর অবশেষে প্রার্থীতা থেকে সরে গিয়ে আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিলেন বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী। সিলেটের গোয়াইনঘাটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে ধানের শীষের টিকেট পান ম্যাজিকম্যানক্ষেত আরিফ। একই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আব্দুল হাকিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্তরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় দুই নেতা দলের সিদ্ধান্তকে সমর্থন করেন।
সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুবু আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘আমিসহ আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমরা সবাই ধানের শীষের খাদিম এটাই আমাদের বড় পরিচয়। আমি সাধারণ কর্মী হিসেবেই আমাদের দলীয় প্রতীক ধানের শীষের জন্য মনোনীত হয়ে এসেছি।
বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিশাল একটি পরিবার। নির্বাচন এলে আমরা অনেকেই মনোনয়ন চাই। সংসদ সদস্য পদপ্রার্থী হতে চাই। কিন্তু দল একজনকেই মনোনয়ন দেয়।
মনোনয়ন বঞ্চিত আব্দুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিনও বিএনপির যোগ্য পদপ্রার্থী। তারা আমার ভাই, আমার এই মনোনয়ন শুধু আমার নয় এটা তাদের এবং আমরা সবার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সমর্থন দিয়ে আমাদের দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রতিদ্বন্দ্বী কাউকেই ছোট ভাবার কোন অবকাশ নাই। ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
বিএনপি চেয়ারপার্সন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বিএনপির মনোনীত পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান একদিন পরই দেশে ফিরছেন, তিনি দেশে ফিরে আসলেই বিএনপি সারা দেশে আরও জেগে উঠবে, সবাই আরও উজ্জীবিত হয়ে বিএনপি তথা ধানের শীষের জন্য কাজ করবে ‘
সভায় সমবেত বিএনপির নেতাকর্মীদের চোখকান খোলা রেখে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান আরিফুল হক চৌধুরী।

No comments:
Post a Comment