প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বৈরাগী বাজার সেন গ্রাম নিবাসী জালালপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী ইন্তেকাল করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজার নামাজ সেনগ্রাম বৈরাগীর বাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী ও মোগলাবাজার থানা পুলিশের একটি দল।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদান কালে মুক্তিযোদ্ধা সংসদ দক্ষিণ সুরমা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী মো. ইসরাইল মিয়াসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের হালিশহরে ১নম্বর সেক্টরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী ল্যান্স নায়েক বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌস আলী স্মৃতি সংসদ সিলাম এর সভাপতি পারভেজ আহমদ বাদল। গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গ : আফতাব আলী সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী ২পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

No comments:
Post a Comment