তারুণ্যের শক্তিকে সম্পদে পরিনত করতে হবে : মুকতাবিস-উন-নূর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 29 December 2025

তারুণ্যের শক্তিকে সম্পদে পরিনত করতে হবে : মুকতাবিস-উন-নূর


প্রেস বিজ্ঞপ্তি :
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম হচ্ছে তারুণ্যের শক্তি। সম্ভাবনায় এই শক্তিকে সম্পদে রূপান্তরিত করতে হবে। সঠিক গাইডলাইনের মাধ্যমে তাদেরকে নৈতিকতাসম্পন্ন আদর্শবান সু-নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাহলে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। 


রোববার (২৮ ডিসেম্বর) রাতে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 


শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তা সংলগ্ন এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উপদেষ্টা সাব্বির আহমদ, আজমল হোসেন, ফখর উদ্দিন, জসিম উদ্দিন, আবুল কাশেম, নুরুল আলম, আব্দুল কাদির, জহিরুল হক মাহমুদ, আব্দুল মালিক ও শামীম আহমদ প্রমূখ।


অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী হেলাল আহমদ।


No comments:

Post a Comment

Pages