তাহেরি হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 21 December 2025

তাহেরি হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন


সময় ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মনোনয়ন পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।


গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন তিনি।


জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তাহেরি বলেন- আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকসহ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করব।


তিনি আরও বলেন- আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।


No comments:

Post a Comment

Pages