সিলেটের ১৯টি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে কারা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 12 December 2025

সিলেটের ১৯টি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে কারা


সময় ডেস্ক :
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সিলেট বিভাগের ১৯টি আসনের রিটার্নিং কর্মকতা ও সহকারি রিটার্রি কর্মকর্তা চূড়ান্ত করা হয়েছে।


সিলেট-১ আসন : এই আসনে রির্টানিং অফিসার হিসেবে দায়িকত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। এছাড়া সিলেট সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিলেচের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। 


এছাড়া ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯,২০ ও ২১নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিলেট নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা সাইদুর রহমন এবং ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার।


সিলেট-২ আসন : বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট ২ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার।


সিলেট-৩ আসন : সিলেট সিটির ২৮, ২৯ ,৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিটি ওয়ার্ড ও দক্ষিণ সুরমার দায়িত্বে থাকবেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার। সেই সাথে থাকবেন ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।


সিলেট-৪ আসন : কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার।


সিলেট-৫ আসন :কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন। আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।


সিলেট-৬ আসন : বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৬ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।


মৌলভীবাজার-১ আসন : বড়লেখা ও জুড়ি উপজেলা নিয়ে মৌলভীবাজার-১ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বড়লেখা ও জুড়ি উপজেলার নির্বাহী অফিসার।


মৌলভীবাজার-২ আসন : কুলাউড়া উপজেলা নিয়ে মৌলভীবাজার-২ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার।


মৌলভীবাজার-৩ আসন : সদর ও রায়জনগর উপজেলা নিয়ে মৌলভীবাজার ৩ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার নির্বাহী অফিসার।


মৌলভীবাজার-৪ আসন : শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার-৪ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার।


হবিগঞ্জ-১ আসন : নবীগঞ্জ ও বাহুবল নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসন। এ আসনে এ আসনে রিটার্নিং কর্মকর্তা হবিগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বাহুবল ও নবীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার।


হবিগঞ্জ-২ আসন : আজমেরিগঞ্জ ও বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা হবিগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন আজমেরিগঞ্জ ও বানিয়াচং সদর উপজেলার নির্বাহী অফিসার।


হবিগঞ্জ-৩ আসন : হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা হবিগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার।


হবিগঞ্জ-৪ আসন :  চুনারুঘাট ও মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা হবিগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন চুনারুঘাট ও মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার।


সুনামগঞ্জ-১ আসন : ধর্মপাশা, তাহিরপুর, জামলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার নির্বাহী অফিসার।


সুনামগঞ্জ-২ আসন : দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন দিরাই ও শাল্লা উপজেলার নির্বাহী অফিসার।


সুনামগঞ্জ-৩ আসন : জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার।


সুনামগঞ্জ-৪ আসন : সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসন। এ আসনে রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা উপজেলার নির্বাহী অফিসার।সুনামগঞ্জ ৫ : ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত 


সুনামগঞ্জ-৫ আসন : এ আসনে রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ছাতক ও দোয়ারাবাজার উপজেলা উপজেলার নির্বাহী অফিসার।


No comments:

Post a Comment

Pages