দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল বাকর ১৪ ডিসেম্বর রোববার বিকাল ২টায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
এসময় তিনি বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ,- এই তিন উপজেলার উন্নয়ন সহ আর্থ- সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আসন্ন ১২ ফেব্রুয়ারীর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে বালাগঞ্জ, বিশ্বনাথ আসন থেকে নির্বাচনে পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
পরে তিনি যুক্তরাজ্য চলে যান ২০০১/২০০৮/২০১৪/২০১৮/২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
কারণ তখনকার রাজনৈতিত অস্থিরতা দলীয় প্রভাব, দুর্নীতি ও সুষ্ঠ নির্বাচনের অভাব তাকে হতাশ করেছিল। ২০২৪ইং সালের ৫ আগষ্টের পর ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশের ধারনা তাকে নতুন আশায় উদ্ভাবিত করেছিল।
কিন্তুু পরবর্তীতে রাজনৈতিক দলবাজি, চাঁদাবাজি, দুনীতি ধর্মকে পূজিকর-প্রতারনার রাজনৈতি তাকে ভাবতে তুলেছিল। তিনি দলমত নির্বিশেষে সৎ যোগ্য, শিক্ষিত ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে এলাকাবাসী নির্বাচিত করতে পারেন এ প্রত্যাশা করেন তিনি।
তিনি আরো বলেন, তিনি বাংলাদেশে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে ১২ বছর ধরে ৬৪ জেলায় বিভিন্ন অঞ্চলে অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে তিনি সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন যেমন- হাসপাতাল, রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ কালভার্ট সহ অবকাঠামোর উন্নয়নে কাজ করবেন। নির্বাচিত না হলে হলেও এলাকার মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি সিলেট ৩ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন। তিনি সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিকস গণমাধ্যমের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট মোঃ কবির আহমদ বাবর,সমাজসেবী শরিফুল ইসলাম শরীফ,সাব্বির আহমদ প্রমুখ।

No comments:
Post a Comment