সিলেটে খালেদা জিয়ার সুস্থতায় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 2 December 2025

সিলেটে খালেদা জিয়ার সুস্থতায় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত


সময় ডেস্ক :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগ দোয়া মাহফিল আমেরিকায়  অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আয়োজিত দোয়া মাহফিলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা মওদুদ।


যুবদল নেতা শাহবাজ আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল আহাদ হেলাল।


সাবেক ছাত্রনেতা মাহবুব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আব্দুল কাহের, হারুনর রশীদ সুহেল, মাহবুবুল আলম, সৈয়দ ফজলুর রশীদ ইকবাল, 


সাবেক ছাত্রনেতা সামুন মাহমুদ মাহবুব আহমেদ, বুরহান উদ্দিন, শামিম আহমদ শাহার, শাহ স্বপন, মো. আলী মিলন, কায়েস চৌধুরী, মুরাদ আহমদ, জিনুক আহমদ, রাশেদ আহমদ, মুন্না আহমদ, হাসান আহমদ সহ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।


No comments:

Post a Comment

Pages