টি-টোয়েন্টি সিরিজে চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 23 November 2025

টি-টোয়েন্টি সিরিজে চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা


সময় ডেস্ক
: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সর্বশেষ সিরিজের দলে দুটি পরিবর্তন করা হয়েছে।


শামীম হোসেন ও তাসকিন আহমেদ এবার দলে নেই। তাসকিন বর্তমানে আবুধাবিতে টি–টেন খেলছেন। তাকে ২৩ নভেম্বর পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তি দেওয়া হয়েছিল, যা পরে আরও কিছুদিনের জন্য বাড়ানো হয়েছে।


তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। সাইফউদ্দিন সর্বশেষ সিরিজে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। দেশের হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে থাকলেও মাহিদুল এখনও টি–টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায়।


আগামী ২৭ নভেম্বর হবে আয়ারল্যান্ড–বাংলাদেশ প্রথম টি–টোয়েন্টি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। তিনটি ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।


No comments:

Post a Comment

Pages