নারী ক্রিকেটে নতুন অধ্যায় সূচনা করছে সৌদি আরব - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 28 November 2025

নারী ক্রিকেটে নতুন অধ্যায় সূচনা করছে সৌদি আরব


সময় ডেস্ক :
বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে সৌদি আরব। ফুটবল, মোটরস্পোর্ট থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনের পর এবার দেশটি বড় পদক্ষেপ নিচ্ছে নারী ক্রিকেটে। 


২০২৬ সাল থেকে শুরু হতে যাচ্ছে সৌদি আরবের প্রথম পেশাদার নারী ক্রিকেট টুর্নামেন্ট উইমেনস ওয়ার্ল্ড টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।


ফেয়ারব্রেক ও সৌদি ক্রিকেটের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেবে ৩৫টির বেশি দেশের নারী ক্রিকেটার। 


প্রথম আসরটি দুই সপ্তাহব্যাপী হবে এবং সেপ্টেম্বর বা অক্টোবরের কোনো এক সময়ে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। 


ছয় দলের টুর্নামেন্টে প্রতিটি দলে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। রাউন্ড-রবিন লিগের পর দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল মিলিয়ে মোট ম্যাচ হবে ১৯টি।


খেলোয়াড় নির্বাচন হবে কোনো নিলামে নয়, ফেয়ারব্রেকের নীতিমালা অনুযায়ী নির্বাচক প্যানেলের মাধ্যমে। 


ধারণা করা হচ্ছে, ৩-৪ স্তরের বেতনশ্রেণি থাকবে, যেখানে শীর্ষ ক্রিকেটাররা দ্য হান্ড্রেড ও উইমেনস বিগ ব্যাশ লিগের কাছাকাছি পারিশ্রমিক পাবেন।


এর আগে দুবাই ও হংকংয়ে ফেয়ারব্রেক সফলভাবে আইসিসি অনুমোদিত টুর্নামেন্ট আয়োজন করেছিল। 


নতুন এই লিগ নারী ক্রিকেটে বিশ্বব্যাপী অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সৌদি আরবকে ক্রিকেট মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। 


No comments:

Post a Comment

Pages