একসাথে ৮২৬ বিচারকের পদোন্নতি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 26 November 2025

একসাথে ৮২৬ বিচারকের পদোন্নতি


সময় ডেস্ক :
তিনটি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছেন ৮২৬ জন বিচারক। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন।


বুধবার (২৬ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃতদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাগণকে প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages