লালাবাজার ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 8 October 2025

লালাবাজার ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা :
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পুলিশ।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অভিযান পারিচালনা করে দক্ষিণ সুরমা উপজেলার করসনা গ্রামের রুসন মিয়ার পুত্র, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিনকে গ্রেফতার করা হয়।


তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে।


No comments:

Post a Comment

Pages