সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 6 October 2025

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু


সময় ডেস্ক :
সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হযেছে। তারা মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর এলাকার মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)। 


সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে দিয়ে চলে যায়। 


ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 


খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের উদ্ধার করে সিলেট এমএজি ‍ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান।

 


No comments:

Post a Comment

Pages