সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শেষ হয় পরিচালক পদের ভোটগ্রহণ। এরপরই সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এর আগে, বিসিবি নির্বাচনে মনোনয়ন তুলেছিলেন তামিম ইকবাল। তবে বেশ কয়েকটি অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে বোর্ড সভাপতি পদে বুলবুলের পথ আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। অনেকেই বলছেন, এটি ছিল ‘ফাঁকা মাঠে গোল’ দেওয়ার মতো ঘটনা
বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ২৩ জন পরিচালক।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন একজন।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

No comments:
Post a Comment