শনিবার (৪ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শরিফুল (২৫), জয়নাল (২৫), কাওসার হোসেন কনক (২০) ও আনমনা ওরফে মোহনা।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অপহরণের শিকার মেহেদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মোহনা। পরে কৌশলে বৃহস্পতিবার বিকেলে মেহেদীকে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এরপর ভুক্তভোগীর পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মোহনাসহ চারজনকে আটক করে এবং অপহরণের শিকার মেহেদীকে উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

No comments:
Post a Comment