সময় ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে অঙ্কিতা ও তন্ময় নামে ২ শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইর তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।
নিহত পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে একটি নৌকায় ১০ থেকে ১২ জন লোক ছিল।
সন্ধ্যা ছয়টার দিকে নদের পার ঘেঁষে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় একটি নৌকা পানির নিচে তলিয়ে সবাই ডুবে যায়। সাঁতার কেটে নৌকার সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment