কানাইঘাটে এফআইভিডিবির দূর্যোগকালীন উদ্ধার সরঞ্জাম প্রদান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 3 October 2025

কানাইঘাটে এফআইভিডিবির দূর্যোগকালীন উদ্ধার সরঞ্জাম প্রদান


প্রেস বিজ্ঞপ্তি : বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর আর্থিক সহায়তায় ও এফআইভিডিবি সংস্থা দ্বারা পরিচালিত Anticipatory Action ও SRSP  প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবকদের সহায়তার লক্ষ্যে দূর্যোগকালীন সময়ে উদ্ধারকার্যে ব্যবহৃত উপকরণ (Evacuation tools) হস্তান্তর করা হয়।


গত ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে  (ইউডিএমসি) সিলেটের কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদ হল রুমে হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। 


বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও এফআইভিডিবি সংস্থার প্রতিনিধি ( DRR focal Person) দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আব্দুল কুদ্দুস বুলবুল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাপস চক্রবর্তী, ডিআর আর ফোকাল পারসন দেলোয়ার হোসেন, গৌতম কুমার দাস, মনিটরিং অফিসার ড. শেখ তাওহিদা রহমান।


উপস্থিত ছিলেন, কানাইঘাট  উপজেলা কো-অর্ডিনেটর কাউসার আহমেদ, ফিল্ড ফেসিলিটেটর সাহারুল এবং ইউডিএমসি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবকগণ।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এই সরঞ্জামগুলি স্থানীয় দুর্যোগ প্রস্তুতি এবং সক্ষমতা জোরদার করবে, বন্যার মতো জরুরি অবস্থার সময় দ্রুত এবং নিরাপদ উদ্ধার কার্যক্রম নিশ্চিত করবে। এই উদ্যোগটি প্রশংসনীয় যা তৃণমূল পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস করার চলমান প্রচেষ্টার অংশ। 


প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মতে, স্থানীয় নেতারা ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলিকে রক্ষা করার জন্য সরকারি সংস্থা, এনজিও এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতার উপর জোর দিয়েছেন। কার্যকর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ এবং সম্প্রদায়গুলিকে সহায়তা করার জন্য এফআইভিডিবি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা প্রশংসনীয়।


ইউডিএমসি কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মালিক চৌধুরী বিশ্ব খাদ্য সহায়তা কর্মসূচি ও এফআইভিডিবি কে ধন্যবাদ জানান কার্যকর ও সময়োপযোগী এই উদ্যোগটি নেয়ার জন্য। 


অনুষ্ঠানে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর আর্থিক সহায়তায় ও এফআইভিডিবি সংস্থার পক্ষ থেকে ২টি হ্যান্ড মাইক, টর্চ লাইট ৩টি,লাইভ জ্যাকেট ৫টি, বয়া ৩টি, রেইনকোট ৫টি, স্টেচার ১টি, ভেস্ট ২৭টি উপকরণ বিতরণ করা হয়।


No comments:

Post a Comment

Pages