সমালোচনার মুখে 'নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 29 September 2025

সমালোচনার মুখে 'নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত


সময় ডেস্ক : আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।


যদিও গতকালের লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।


তিনি বলেন, লোগো নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত হলে অফিসিয়ালি লোগো প্রকাশ করা হবে।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানান, গতকালেরটা চূড়ান্ত ছিল না। কিছুদিনের মধ্যে নতুন লোগো উন্মোচন হবে।


No comments:

Post a Comment

Pages