রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের তিন সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এই নোটিশ টানিয়ে দেয়।
দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এই নোটিশে বলা হয় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস, আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে আরো সতর্ক করে বলা হয়- নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য প্রদান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদকের এই পদক্ষেপ অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য নতুন করে আইনি জটিলতা তৈরি করলো।

No comments:
Post a Comment