সিরিজ সেরা লিটন, ডাচদের সম্মান বাঁচালো বৃষ্টি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 3 September 2025

সিরিজ সেরা লিটন, ডাচদের সম্মান বাঁচালো বৃষ্টি


জ্যৈষ্ঠ প্রতিবেদক : চা বাগান বেষ্টিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মৌসুমের শেষ বৃষ্টির হানায় বাংলাদেশ-নেদারল্যান্ডস শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ এবং ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।


তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ৩৯ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস। এরমধ্যে ইনিংসের তৃতীয় ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রান তুলেন লিটন। চতুর্থ ওভারের শুরুতেই আউট হন ৮ বলে ২টি চারে ১২ রান করা সাইফ। পঞ্চম ওভারের প্রথম বলের পর বৃষ্টি শুরু হলে বন্ধ হয় খেলা। ৩৫ মিনিট পর আবারও শুরু হয় খেলা। 


অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪টি অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। নবম ওভারে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। 



দ্বিতীয় উইকেটে লিটনের সাথে ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন হৃদয়। দলীয় ৭৭ রানে হৃদয় ফেরার শামিম হোসেনকে নিয়ে ৩৫ বলে ৪৪ রানের জুটি গড়েন লিটন। রেকর্ড হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় ব্যক্তিগত ৭৩ রানে আউট হন লিটন। ৪৬ বল খেলে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। 


১৫তম ওভারে লিটন ও শামিম ফেরার পর বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকের আলি ও নুরুল হাসান। পঞ্চম উইকেটে জাকের-নুরুল ২৩ বলে ৪২ রান যোগ করার পর আবারো বৃষ্টির হানা। ৮টা ৩১ মিনিটে বন্ধ হয় খেলা। 


এসময় ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ। বৃষ্টি অব্যাহত থাকায় শেষ পর্যন্ত রাত ৯টা ৪২ মিনিটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। 


১টি করে চার-ছক্কায় জাকের ১৩ বলে ২০ এবং ২টি ছক্কায় নুরুল ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। 


নেদারল্যান্ডসের কাইল ক্লাইন ৩ উইকেট নেন। তিন ম্যাচে ১৪৫ রান করে সিরিজ সেরা হন বাংলাদেশের লিটন।


No comments:

Post a Comment

Pages