বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 27 September 2025

বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪


সময় ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 


শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ারি উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)। তারা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বলে একটি সূত্র জানিয়েছে।


ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর একজন কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


মারাত্মক আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন আরও দুজন মারা যান।


এ ছাড়া আশংকাজনক অবস্থায় নুসরাত খাতুনকে (১৮) চিকিৎসা দেওয়া হচ্ছে।


No comments:

Post a Comment

Pages