ঈদে মিলাদুন্নবীর মিছিলে পদদলিত হয়ে নিহত-২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 6 September 2025

ঈদে মিলাদুন্নবীর মিছিলে পদদলিত হয়ে নিহত-২


সময় ডেস্ক : চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের মিছিলে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত্যুবরণকারী দুজন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।


আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।


দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ নুরুল আলম আশিক। তিনি বলেন, আহত ১০ জনের একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।


আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন তাঁরা। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।


No comments:

Post a Comment

Pages