দুর্গাপূজায় ড. ইউনূস সরকারের উপহার গেল ভারতে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 22 September 2025

দুর্গাপূজায় ড. ইউনূস সরকারের উপহার গেল ভারতে


সময় ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে ড. ইউনূস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।


সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। ‘চাষী’ ব্র্যান্ডের এসব চাল ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।


এ বিষয়ে জানতে চাইলে বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠনো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।


আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড় দেওয়া হয়েছে।


No comments:

Post a Comment

Pages