জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতারের ওপর ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি।
আখতার হোসেনকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ আটক করেছে বলে বিবিসিকে জানিয়েছেন নিউইয়র্ক-ভিত্তিক সাংবাদিক সঞ্জীবন সরকার। তিনি জানিয়েছেন, আটক ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী, এবং তিনি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী।
এদিকে, আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় 'দূতাবাসের অব্যবস্থাপনা'কে দায়ী করেছে এনসিপি। সােমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।
এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
এদিকে, প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউইয়র্কে পৗেঁছানাের আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষােভ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা।
এরপর সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আখতার হোসেনকে ঘিরে রেখে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার সময় রাজনৈতিক নেতৃবৃন্দের এই দলের বাকি সদস্যরা সামনে এগিয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
এ সময় সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশি সাংবাদিকেরা। ঘটনার পর দূতাবাসের অভিযােগের প্রেক্ষিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


No comments:
Post a Comment