দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হবে ‘কুমারী পূজা' - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 19 September 2025

দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হবে ‘কুমারী পূজা'


সময় ডেস্ক : সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজা ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেট নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে হবে।


আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


দুর্গাউৎসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর রোববার মহাষষ্ঠী, আমন্ত্রণ ও অধিবাস। পরদিন ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শণ, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 


৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শণ, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৯টায় শুরু হবে। পরিবেশন করবে সনাতনী সাংস্কৃতিক সংগঠন ঐতরেয়।


১ অক্টোবর বুধবার মহানবমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শণ, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দশভূজা’ পরিবেশিত হবে। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া শুভ দশমী। এবার দেবীর আগমন ঘটবে গজে ও গমন হবে দোলায়।


এদিকে, আগামী ৬ অক্টোবর সোমবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ২০ অক্টোবর সোমবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।


পূজানুষ্ঠান সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য সর্বস্তরের ভক্তবৃন্দ ও জনগণের সর্বাত্বক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।


দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। 


No comments:

Post a Comment

Pages