খালেদা জিয়া ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 September 2025

খালেদা জিয়া ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন


সময় ডেস্ক : ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই ইউনিয়নে তার পৈত্রিক বাড়ি রয়েছে এবং ফেনী-১ আসন (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ৬টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 


প্রতিটি ইউনিয়নের জন্য গঠিত ১০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের একটি কার্যকরী কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয় খালেদা জিয়ার।


ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেয়া হয়।


এ বিষয়ে, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।



No comments:

Post a Comment

Pages