মাধবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 27 August 2025

মাধবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু


সময় ডেস্ক : সিলেটের হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোর্শেদুর রহমান সর্ফ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার হরমুজ আলীর ছেলে।


পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার একটি বেকারিতে মোবাইল চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সর্ফ হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ  ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।


মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


No comments:

Post a Comment

Pages