বুধবার (২৭ আগস্ট) বিকেল চারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ১১ নভেম্বর দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। ওই নির্বাচনে বালাগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) আব্দুল মুনিম চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।
ফল ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর নানা আইনি জটিলতায় নির্বাচনের গেজেট প্রকাশ ও দায়িত্ব গ্রহণ দীর্ঘদিন স্থগিত থাকে।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জুনেদ মিয়া তাঁর অভিযোগ প্রত্যাহার করেন। এর সূত্র ধরেই অবশেষে বুধবার আব্দুল মুনিম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নেন। এর আগে কয়েক দফা শপথ গ্রহণের প্রক্রিয়া এগোলেও তা শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি।
শপথ নেওয়ার পর আব্দুল মুনিম বলেন, ‘সত্যের জয় হয়েছে। সকলের সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে বালাগঞ্জ সদর ইউনিয়নের নতুন পরিষদের কার্যক্রম শুরু হবে।’

No comments:
Post a Comment