সময় ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছেন। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়।
অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি বলেন, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৭ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ জনের প্রাণহানি হয়েছিল।

No comments:
Post a Comment