কবি নজরুলের বর্ষা ও শরত বন্দনা অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 29 August 2025

কবি নজরুলের বর্ষা ও শরত বন্দনা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি :
সিলেট ললিতকলা একাডেমীর উদ্যোগে কবি নজরুলের কবিতা ও গানে বর্ষা ও শরত বন্দনা অনুষ্ঠিত হয় ২৮ আগষ্ট বিকেলে। 


কাজলশাহ অস্থায়ী কার্যালয়ে সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ কবির আহমেদ। 


অন্যান্যের মধ্যে আলোচনা করেন এডভোকেট আব্দুল বাছিত, এডভোকেট মো, তারেক, এডভোকেট নীলাঞ্জন, মো. সালেহ প্রমুখ।  


বক্তারা বলেন কবি নজরুল ছিলেন দুঃখী মানুষের কবি, মানুষের দুঃখ গাঁথা জীবন নিয়ে তার অসাধারণ লেখনী কখনোই সমাজ থেকে হারিয়ে যাবে না। তিনি প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করে কবিতায়, গানে ফুটিয়ে তুলেছেন।


রিমঝিম রিমঝিম নামিল দেয়া, অথবা শিউলি তলায় ভোর বেলায় এসব গান, কবিতা আমাদের মনকে আচ্ছন্ন করে তোলে। আমরা তার বর্ষা কিংবা শরতের গান এই প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। মানুষের ভেদাভেদ এবং নির্মমতার  বিরুদ্ধে কবি নজরুলের বাণী ফুটে উঠুক চারদিকে। 


একাডেমির অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- সেজুতি হৃদি, ধরিত্রী, মাহজাবিন, সামিহা, জাহিন, জারা, রায়া, দেবজানি, অন্তি, শ্রেয়া, পল্লবী ও স্নেহা প্রমুখ।


No comments:

Post a Comment

Pages