পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন, প্রেমিকা শ্যামলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের প্রেমের সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ গণমাধ্যমকে জানান, রাত ১১টার দিকে তারা খবর পান রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


No comments:
Post a Comment