নিজস্ব সংবাদদাতা : সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অবৈধভাবে সাদা পাথর মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাঁচটি পুকুর থেকে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ওই অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়।
অভিযানকালে ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুর থেকে প্রায় ১.৫ লক্ষ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। পরে এসব পাথর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে রাখা হয়।
অভিযানকালে কোনো ভূমি মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে পাথর মজুদের সঙ্গে জড়িত ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সিলেট সদর প্রশাসন কর্তৃপক্ষ জানান।


No comments:
Post a Comment