বুধবার (৯ জুলাই) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল রাতে এই সাত সেনাকে গ্রেফতার করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি পুলিশ বলছে, ‘দীক্ষ অনুষ্ঠানের’ সময় গুরুতর কাজ করার অপরাধে ওই সেনাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ বলেছে, ১৩৬নং এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সিনিয়র সেনারা কয়েকজন জুনিয়র সেনার সঙ্গে গুরুতর অপরাধ করেছে।
সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানায়, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে। যারমধ্যে সমকামিতায় বাধ্য করার অভিযোগও আছে। এছাড়া তারা যৌন হেনস্তা, মারধর, হুমকি ও যৌন অপরাধও করেছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত এখনো প্রাথমিক অবস্থায় আছে। তাই তারা এ ব্যাপারে এ মুহূর্তে মন্তব্য করতে পারবে না। তবে এসব ঘটনায় জিলো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।

No comments:
Post a Comment