সিলেটে স্কুলছাত্র হত্যা, ৭ জনের ফাঁসির আদেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 29 July 2025

সিলেটে স্কুলছাত্র হত্যা, ৭ জনের ফাঁসির আদেশ


সময় ডেস্ক :
সিলেটের বিশ্বনাথের চৈতননগরে স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড ও ১৫ জনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত।


বুধবার (৩০ জুলাই) আদালত এই রায় দেন।


জানা যায়, চলতি বছরের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। 


এসময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওইদিন সুমেল মিয়া নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন। 


ঘটনার পর ৩ এপ্রিল ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল, (মামলা নং ৪)। সাইফুল আলমকে প্রধান আসামি করে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা রাখা হয় আরও ১৬ জনকে।


No comments:

Post a Comment

Pages