'ড. ইউনুস সরকারের ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলছে' - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 14 July 2025

'ড. ইউনুস সরকারের ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলছে'


সময় ডেস্ক :
দেশে ‘মবতন্ত্র’ কায়েমের অপচেষ্টা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “যদি এসব চলতেই থাকে, তাহলে আমরা ড. ইউনুস সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা করবো।”


সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে এসে শেষ হয়।


ছাত্রদল সভাপতি বলেন, “আমরা বিশ্বাস করি, দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলছে। এর পেছনে অন্তর্বর্তী সরকার তথা ড. ইউনুস সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে। তারা চায় শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করে ছাত্র আন্দোলনকে দমন করতে।”


তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গুপ্ত সংগঠনের মাধ্যমে সন্ত্রাস কায়েম করা হচ্ছে। ছাত্র সমাজের অধিকার হরণ করতেই এই পরিকল্পিত বিশৃঙ্খলা।”


সমাবেশে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর, কলেজ ও থানার নেতাকর্মীরা একযোগে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোপন রাজনৈতিক শক্তির পরীক্ষাগার বানানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।


ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি অবিলম্বে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনা হয় এবং গুপ্ত রাজনৈতিক শক্তির মদদ বন্ধ না করা হয়, তাহলে ছাত্রদল রাজপথে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।”


এই সমাবেশে ছাত্রদল তাদের ঐক্য, প্রতিরোধ ও ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


No comments:

Post a Comment

Pages